শত শত উদ্যোক্তা তৈরির উদ্যোগ ঢাকাস্থ মাগুরা ফোরামের

Printed Edition

মাগুরাকে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতে ঢাকায় বসবাসরত মাগুরাবাসীদের নিয়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)। জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬।

শনিবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় ঢাকা ও আশপাশের জেলায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান।

কর্মশালায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সহসভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো: আলী আফজাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মো: আলমগীর হাসান রাজু। বিজ্ঞপ্তি।