কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এ বাজেট উপস্থাপন করেন।

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন খাত তুলে ধরেন হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।

ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব ব্যয় ৫৯ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্তের ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা উন্নয়ন তহবিলে স্থানান্তরের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে উপস্থিত কয়েকজন নাগরিক আইইউজিআইপি প্রকল্পের আওতায় চলমান ড্রেন নির্মাণকাজের ধীরগতির সমালোচনা করেন। তাদের অভিযোগ, কাজের ধীরগতির কারণে পৌর এলাকায় জনদুর্ভোগ ও যানজট বেড়েছে।