শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে গত ২৫ জুলাই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী জবারবি ড়ভ ওহাবংঃসবহঃ উড়পঁসবহঃধঃরড়হ-ঈড়সসড়হ গরংঃধশবং-বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন। কর্মশালায় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



