নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে স্থগিত থাকা একটি ও একটি উপনিবাচন, স্থানীয় সরকার নিবাচন, সংসদে সংরক্ষিত মহিলা সদস্য, জুলাই সনদ ও গনভোট ইস্যুতে বিরোধীদের মোকাবেলায় করণীয়, জ্বালানী সঙ্কটসহ দেশের সবশেষ বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া দলের অঙ্গসংগঠনের কমিটি গঠন ইস্যু নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।



