মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থীকে অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরি প্রদান করা হয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভা কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত আট শিক্ষার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শোয়েব আব্দুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজের ওয়েব অ্যান্ড জিজিটাল মিডিয়া বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো: মেহেদি হাসান। বিজ্ঞপ্তি।



