আলজাজিরা
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অধিকৃত পশ্চিমতীরের ইসরাইলি বসতিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছেন। ফিলিস্তিনিদের ওপর এবং তাদের সম্পত্তির বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ইসরাইল সরকারের ক্রমাগত বসতি সম্প্রসারণের কারণে সাম্প্রতিক মাসগুলোতে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ সদস্য দেশগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। একজন সিনিয়র ইইউ কূটনীতিক জানিয়েছেন যে, ইউরোপীয় কমিশন সম্ভাব্য পদক্ষেপগুলোর রূপরেখা দিয়ে একটি খসড়া তৈরি করেছে এবং বৈঠকে আমদানি লাইসেন্সিং ব্যবস্থা, নিষিদ্ধকরণ শুল্ক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞাসহ অনেকগুলো বিকল্প আলোচনার টেবিলে রয়েছে।
ব্রাসেলসে বৈঠকের শুরুতে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, সবাই একমত যে পশ্চিমতীরের পরিস্থিতি সত্যিই অসহনীয়।



