শিশু একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

Printed Edition

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৬’ স্মরণে আলোচনাসভা ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল একাডেমির জাদুঘর ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, শিশুদের দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা: সুরাইয়া বেগম। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নতুন প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আক্তার। তিনি শিশুদের ইতিহাসচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক যুগ্মসচিব মোছা: আরজু আরা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করে তোলার ক্ষেত্রে বাংলাদেশ শিশু একাডেমি নিরন্তর কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।