মালদ্বীপ প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ম্যাচ। এতে বাংলাদেশ একাদশকে দুই উইকেটে হারিয়েছে মালদ্বীপ একাদশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ।



