জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ সাভারের কৃষিবিদ সিটিতে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। চার দিনব্যাপী এই ক্যাম্পের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য আর্থের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অব:) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। আরো উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক অ্যাডভোকেট অলি ইব্রাহিম, আবরারুল হক ও সাইফুল ইসলাম।
ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চিফ ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। সারা দেশ থেকে একাদশ থেকে অনূর্ধ্ব মাস্টার্স শ্রেণীর প্রায় ১৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
ফুলকুঁড়ি আসরের প্রাক্তন উপদেষ্টা সভাপতিবৃন্দ ও স্মরণীয় ব্যক্তিদের স্মরণ করে তাদের নামে ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ৬টি রেজিমেন্টের নামকরণ করা হয়েছে। রেজিমেন্টগুলো হলো- সানাউল্লাহ্নূরী রেজিমেন্ট, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, এম এ রশিদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, আল মাহমুদ এবং আবু জাফর সবুজ রেজিমেন্ট। সংগঠক রেজিমেন্টের নামকরণ করা হয় আসরের প্রাক্তন ফুলমেলা সম্পাদক আহমদ হিমেলের নামে। বিজ্ঞপ্তি।



