রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবীব আজম শীতবস্ত্র বিতরণ করেছেন। গত মঙ্গলবার রাতে ছিন্নমূল, ভবঘুরে ও খেটে খাওয়া মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য। এই মানবিক কার্যক্রমে ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি প্রতিনিধি।
শীতবস্ত্র বিতরণ
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ
Printed Edition



