ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

Printed Edition
শ্রী আংটি
শ্রী আংটি

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

আর সেই অট্টালিকায় আমার জন্য এনে দাও বিশ্বের সুন্দরীতম এক রূপের রাজকন্যাকে। মুখে উচ্চারণ করতে যতটুকু সময় লাগল তার। দেখতে দেখতে সওদাগরপুত্রের চোখের সামনেই তৈরি হয়ে গেল সুবিশাল সুন্দর কারুকাজের এক সুরম্য অট্টালিকা। এরপর সওদাগরপুত্র দেখে ওই আট্টালিকার তোরণ থেকে সুন্দরী এক তরুণী রাজকন্যার মতো বেরিয়ে আসছে তাকে আমন্ত্রণ করে রাজপ্রাসাদে নিয়ে যেতে।

রূপের রাজকন্যা সওদাগর পুত্রের কাছে এসে বলে, সুস্বাগতম হে সওদাগরপুত্র। সুস্বাগতম তোমায়। এসো, এই রাজপ্রাসাদ এবং আমি আজ থেকে তোমার। অনুমতি দিলে তোমাকে সেবাযতœ করে নিজেকে ধন্য করি। শ্রীআংটির এমন জাদুকরী শক্তি ও কারিশমা দেখে সত্যিই অবাক হয় সওদাগরপুত্র। পাহাড়ঘেরা সমতল ভূমিতে বেশ সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু সুখ বড় মরিচিকাময়। বেশিক্ষণ স্থায়ী হয় না বুঝি কারো জীবনে। স্থায়ী সুখের জন্য সবাইকেই শ্রম দিতে হয়। (চলবে)