নোয়াখালীর উপভাষার ওপর পিএইচডি

Printed Edition

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা

নোয়াখালীর উপভাষার ওপর বৃহত্তর অভিনন্দর্ভের বা গবেষণার কর্মের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন ছাগলনাইয়া সরকারি (অনার্স) কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন। প্রফেসর ড. সাখাওয়াৎ আনসারীর তত্বাবধানে ‘নোয়াখালীর উপভাষার সমাজভাষাবৈজ্ঞানিক বিষয়ে গবেষণার জন্য তাকে পিএইচডি দেয়া হয়।

ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ আবু তাহের ও জাহানারা বেগমের সন্তান। তার সহধর্মিনী রোজিনা হোসেন লাইজুসহ ওই দম্পতি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।