কূটনৈতিক প্রতিবেদক
প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে সাত দিনব্যাপী ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদযাপনের সূচনা ঘোষণা করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাস গতকাল জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস এবং মূল্যবোধ সরাসরি বাংলাদেশী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবেন। এই অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্রাস ব্যান্ডের অংশগ্রহণে ‘ফ্রিডম ২৫০ কনসার্ট’, ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’, সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন এবং দেশজুড়ে আরো অনেক আকর্ষণীয় আয়েজন।



