বিবিসি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো পেণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে চালানো এই হামলায় শহরের একাধিক আবাসিক ভবন, গুদামঘর, একটি শিশু হাসপাতাল এবং একটি স্কুল তিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী এই হতাহতের তথ্য প্রকাশ করেছেন। দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, রাতভর কিয়েভের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে ল্য করে এই তাণ্ডব চালানো হয়।
হামলার ঘটনায় গভীর ােভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পর্যাপ্ত বিমান প্রতিরাব্যবস্থা ও পেণাস্ত্রের অভাবেই এই প্রাণহানি ঘটেছে। তিনি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আরো শক্তিশালী প্রতিরাব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কি জোর দিয়ে বলেন, পর্যাপ্ত ব্যালিস্টিক পেণাস্ত্র প্রতিরোধব্যবস্থা না পাওয়া পর্যন্ত মস্কো শান্তির বিষয়ে কোনো উদ্যোগ নেবে না। তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট পেণাস্ত্রের প্রয়োজনীয় মজুদ পূরণ না হওয়ায় প্রতিদিন ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে। ইউক্রেন মূলত রুশ ব্যালিস্টিক আক্রমণ প্রতিহত করতে আমেরিকার সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সঙ্ঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ সেখানে ব্যবহৃত হওয়ায় ইউক্রেনে এই ব্যবস্থার সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।



