জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

Printed Edition

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন। গতকাল মঙ্গলবার সকালে তিনি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ভাইস চ্যান্সেলর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দফতরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. হোসাইনের গবেষণার মূল ক্ষেত্রে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ (কনজিউমার বিহেভিয়ার) ও মার্কেটিং। দেশী-বিদেশী খ্যাতিমান জার্নালে তার প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ, দু’টি বুক চ্যাপ্টার (বইয়ের অধ্যায়) প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।