চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কবর জিয়ারত ও দোয়া করা হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভিসি (রুটিন দায়িত্ব) এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা। এদিকে দিবসটি উপলক্ষে বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মুনাজাত। পাশাপাশি ছাত্রকলাণ অধিদফতরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনে শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত
Printed Edition



