চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এ সময় বিদায়ী ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়াসহ ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শাখা প্রধানরাসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের ৭ম ভিসি হিসেবে মঙ্গলবার পূর্বাহ্নে যোগদান করেন। বিজ্ঞপ্তি।



