প্রাইম ব্যাংকের সাথে ডেইলি স্টারের এমওইউ স্বাক্ষর

Printed Edition
প্রাইম ব্যাংকের সাথে ডেইলি স্টারের এমওইউ স্বাক্ষর
প্রাইম ব্যাংকের সাথে ডেইলি স্টারের এমওইউ স্বাক্ষর

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেলস অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় দ্য ডেইলি স্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ সম্পর্কিত এক সমঝোতাস্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন আহমেদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।