শোক সংবাদ

সাহিদা সুলতানা

Printed Edition

পাবনার চাটমোহর বিলচলন ইউনিয়ন বোঁথর গ্রামের মোকসেদ মোল্লার বড় মেয়ে বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা সুলতানা লিপি (৪২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন লিপি। ঈদের ছুটিতে তার বোনের বাড়ি রাজশাহীতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে লিপি মারা যান। লিপি স্বামী, দুই মেয়ো, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর বোঁথর গ্রামে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। চাটমোহর (পাবনা) সংবাদদাতা।