বিমানবাহিনী এবং লিওনারদো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত

Printed Edition

বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro-এর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং Leonardo S.p.A Italy-এর মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্েদ্ধ অংশগ্রহণকারী অত্যাধুনিক Multi-Role Combat Aircraft-এর অংশ হিসেবে এ লেটার অব ইনটেন্ট-এর আওতায় Leonardo S.p.A বাংলাদেশ বিমান বাহিনীকে Eurofighter Typhoon যুদ্ধবিমান সরবরাহ করবে। আইএসপিআর। বিজ্ঞপ্তি।