দেশের মহত্তর বিপ্লবগুলোতে তরুণরা নজরুলকেই কণ্ঠে ধারণ করেছে। জুলাই বিপ্লবেও তরুণদের লাখো কণ্ঠে ধ্বনিত হয়েছে নজরুলের কবিতা ও গান। নজরুলই প্রথম বাংলা সাহিত্যে এবং এর শৈল্পিক রূপায়নে বিপ্লবী চেতনার মশাল জ্বালিয়েছিলেন। নজরুলের সৃষ্টি দেশের অনিবার্য বিপ্লবের প্রেরণা। আর তাই এই অনুষ্ঠানের যথার্থ নামকরণ ‘যুগে যুগে আসি মহাবিপ্লব হেতু’।
এই কথামালা দিয়ে শুরু হয় ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘যুগে যুগে আসি মহাবিপ্লব হেতু’ শীর্ষক অনুষ্ঠান। ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে চেরাগি পাহাড়ের আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলার শিক্ষক শুভ্রা চক্রবর্তী ও চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের ছাত্রী, ক্বণন সদস্য কানিজ ফাতেমা নূরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্বণন সদস্য মুনয়িম আসরা।
জাতীয় কবিকে নিবেদিত কথামালা এবং নজরুলের রচনাসম্ভার থেকে আবৃত্তি নিয়ে আয়োজিত ‘যুগে যুগে আসি মহাবিপ্লব হেতু’ শীর্ষক এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনায় ছিলেন- ক্বণন সদস্য প্রেমা চৌধুরী, মুনয়িম আসরা, সাবিহা শশী, মহিউদ্দিন মারুফ, কানিজ ফাতেমা নূরি, ফাহিমা, সাবিহা, মেহজাবিন, নওশিন, রেঁনেসা, সমৃদ্ধ, জারিফ, ফাবিহা, মুনতাহা, রুজাইনা, অর্দ্রি, তোহফা ও আহনাফ এবং নজরুলের গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী প্রেমা চৌধুরী ও রাফিজুল ইসলাম। বিজ্ঞপ্তি।



