বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Printed Edition

বরিশালের নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল শনিবার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ তিনি এ দাবি জানান।

রহমাতুল্লাহ বলেন, নদীভাঙনের কারণে প্রতি বছর বরিশালের বিভিন্ন এলাকায় বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। এতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চন্দ্রমোহন, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অংশ নেন। এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অধ্যাপক ডা: আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্যসচিব ইলিয়াছ আহমাদ। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।