২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : গতি

Printed Edition
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২৪। রাস্তার পাশে দাঁড়ানো কোনো ব্যক্তির সামনে দিয়ে একটি রিকশা অতিক্রম করলে রিকশাটি ঐ ব্যক্তির সাপেক্ষে গতিশীল কারণ-

র) রিকশা একটি যানবাহন

রর) রিকশাটি অবস্থানের পরিবর্তন করছে

ররর) রিকশাটির ভর বেশি

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) রর গ) রর, ররর ঘ) র, রর, ররর

২৫। পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে-

র) দূরত্বে রর) দিকে ররর) দূরত্বে ও দিকে

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর

২৬। রৈখিকভাবে গতিশীল বস্তু-

র) সরল রেখা বরাবর ক্রিয়া করে

রর) এর গতি সরলরেখার ওপর সীমাবদ্ধ

ররর) কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর

২৭। চলন গতিসম্পন্ন কণা-

র) সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে

রর) অতিক্রান্ত দূরত্ব একই দিকে হয়

ররর) অতিক্রান্ত দূরত্ব বিভিন্ন দিকে হয়

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর

উত্তর : ২৪. খ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ক।