ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা : সাধারণ জ্ঞান

Printed Edition

শেখ শামীম আহমেদ

পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি (উত্তরা), ঢাকা

ফোন : ০১৯১৩৩৬৬৭৫৫, ০১৭১৪-৩৫৯৬৯২

সুপ্রিয় ২০২৬ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ সাধারণ জ্ঞান বিষয় থেকে ৫টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।

ক) সেভেনআপের বোতলে কোন গ্যাস মিশ্রিত থাকে?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড।

খ) বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?

উত্তর : চলন বিল।

গ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর : পঞ্চম তফসিলে।

ঘ) বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : রাজারবাগ, ঢাকা।

ঙ) বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?

উত্তর : জান্নাতুল ফেরদৌস।