প্রমাণভিত্তিক চিকিৎসাসেবায় বিএমইউর বৈশ্বিক স্বীকৃতি অর্জন

Printed Edition

বাংলাদেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার (Evidence-Based Healthcare) ক্ষেত্রে একটি অসাধারণ অর্জন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (BMU) ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এভিডেন্স-বেসড হেলথকেয়ার (EBHC) ডে কর্তৃক আনুষ্ঠানিকভাবে এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বিএমইউকে বিশ্বের খ্যাতনামা সেসব প্রতিষ্ঠানগুলোর কাতারে স্থান দিয়েছে, যারা প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে এই স্বীকৃতি বিএমইউর গবেষণা, চিকিৎসার উৎকর্ষতা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে এবং আইকিউএসি (IQAC)-এর অতিরিক্ত পরিচালক ডা: দীনে মুজাহিদ ফারুক ওসমানীকে ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তাদের অসামান্য অবদানের জন্য।

এই অর্জন বিএমইউর নেতৃত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল, যারা বৈশ্বিক স্বাস্থ্য ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটি বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত, যা আন্তর্জাতিক স্বাস্থ্য ও অ্যাকাডেমিক অঙ্গনে দেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।

উল্লেখ্য, বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। বিজ্ঞপ্তি।