ক্রীড়া প্রতিবেদক
আগামী সেপ্টেম্বর চীনে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকি। টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দলটি এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ঘোষিত দলে তিনজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, ছয়জন মিডফিল্ডার ও সাতজন ফরোয়ার্ড রয়েছেন। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতার ফলাফলের ওপর নির্ভর করবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের বাছাইপর্বের সমীকরণ। তাই শক্তিশালী পারফরম্যান্সের লক্ষ্যেই তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ হকি দল : গোলরক্ষক : মাহমুদ হাসান, রায়হানুল ইসলাম ও মেহেদী হাসান জিন্নাত। ডিফেন্ডার : মেহেদী, মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, সাব্বির রহমান, অমিত হাসান, শামীম আহমেদ, তারেক ইসলাম ও তৈয়ব আলী। মিডফিল্ডার : তানভীর রহমান সিয়াম, সোহরাব হোসেন ছোটন, আশরাফুল আলম, শিমুল ইসলাম, সাব্বির হোসেন কনক ও বিশাল আহমেদ। ফরোয়ার্ড : জনি ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল্লাহ, মাহাদী হাসান, দ্বীন ইসলাম, রিফাত ও তাওসান হোসেন।


