গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু

Printed Edition

দিনরাত ২৪ ঘণ্টা প্রযুক্তিনির্ভর ও সুবিধাজনক ব্যাংকিংসেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ঢাকার গুলশান অ্যাভিনিউতে একটি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করেছে ব্র্যাক ব্যাংক। ‘ব্র্যাক ব্যাংক ফাস্ট ট্র্যাক’ নামের এই সেলফ-সার্ভিস সেন্টারটি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে। উত্তর গুলশানের বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই সেন্টারে দু’টি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং একটি এটিএম রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় টাকা জমা, উত্তোলন এবং ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিংসেবা উপভোগ করতে পারবেন। ৬ জুলাই ২০২৬ গুলশান-২ এর ভেঞ্চুরা অ্যাভিনিউতে সম্প্রতি এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।