রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রানীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই মাদক সেবিকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
মাদক সেবন করে পরিবারের ওপর অত্যাচারের সংবাদ পেয়ে ওই দিন দুপুরে বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।



