মিয়ানমারের ৫ হাজার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

Printed Edition

ফ্রি মালয়েশিয়া টুডে

মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিপো) থাকা প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে দেশটির সামরিক জান্তা সরকারের কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মালয়েশিয়া। মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক লুকানিসমান আওয়াং গত ২৩ জুলাই সিনেটে এ তথ্য জানান।

উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সামরিক সরকার এসব নাগরিককে গ্রহণে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত হলে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ তাদের নিতে মালয়েশিয়ায় আসবে। মালয়েশিয়ায় অবস্থানরত রাখাইন অঞ্চলের এক অভিবাসী অধিকারকর্মী বলেন, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কিছুজনকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হবে, যেন তারা আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন। তবে বৈধ পাসপোর্ট থাকলে কেউ কেউ ভবিষ্যতে আইনগতভাবে আবার মালয়েশিয়ায় আসার সুযোগ পেতে পারেন।