সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন অ্যাভিয়েশন’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন অ্যাভিয়েশন’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন অ্যাভিয়েশন’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে গত মঙ্গলবার ‘সিকিউরিটি কালচার ইন অ্যাভিয়েশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিমান চলাচল খাতে নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা এবং বিমানবন্দর ও এয়ারলাইন্সে কর্মরত সবপর্যায়ের কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

এতে মূল প্রবন্ধ উপস্থাপক সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, বিমান চলাচলে সার্বিক নিরাপত্তা বলয় সংস্কৃতি গড়ে তোলা মানে হলো এমন একটি মানসিকতা তৈরি করা যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থান থেকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বিমানবন্দরগুলো এবং সংশ্লিষ্ট স্থাপনা এবং যাত্রী ও বিমান চলাচলে সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে আরো শক্ত অবস্থানে পৌঁছে যেতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।