ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

তিনি চারিদিকে চোখ বুলালেন। দেখতে পেলেন ‘বালুর ওপর ভজা-ভেজা ছাপ।’ রাজকুমারের মনে পড়ল সেই করুণ মিষ্টি সুর আর সেই পরীর মতো সুন্দর মুখটির কথা।

মেয়েটি কে? মনে প্রশ্ন জাগে তার। কে তাকে বাঁচল? এমন সাগরজলের গভীর থেকে কে তাকে তুলে আনল উপরে? তিনি প্রতিজ্ঞা করলেন, ‘যে আমাকে বাঁচিয়েছে, তাকে খুঁজে বের করবই! কে সে? কোথায় তার বাড়ি? তাকে খুঁজে পাবো কীভাবে?’ এমন হাজারো প্রশ্নে উতলা হয় রাজকুমারের মন।

তিনি নিজের কুকুরটিকে নিয়ে ফিরে এলেন তার রাজপ্রাসাদে। এরপর রাজ্যের প্রতিটি কোনায় লোক পাঠালেন, অনুসন্ধান চালাতে লাগলেন। কিন্তু কোথায় সেই মেয়েটি? তিনি অবশ্য জানতেন না, যাকে তিনি খুঁজে বেড়াচ্ছেন, সে এই ডাঙার কেউ নয়। সাগরজলের গভীরে তার বাস!

এদিকে, সাগর তলে নীল প্রবালের প্রাসাদে ঘটে যায় আরেক বিপর্যয়। লাউতান সিংহ তার মন্ত্রপূত ক্রিস্টাল গোলকে দেখতে পেলেন তার মেয়ে মেরিন্তারার সব ঘটনা। (চলবে)