জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

Printed Edition
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন : পিআইডি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন : পিআইডি

সাভার ও আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এদিকে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এক সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পথ গাছের চারা রোপণ করেন।

এদিকে রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।