পাকুন্দিয়ায় সুজনের সভাপতি ছোটন সম্পাদক সাইফুল্লাহ

Printed Edition

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর দ্বিবার্ষিক সম্মেলনে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ছোটনকে সভাপতি এবং পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক মো: সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুজনের পাকুন্দিয়া উপজেলা কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আজহারুল ইসলাম ও শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনিরা আজম ইতি, কোষাধ্যক্ষ হাদিউল ইসলাম কাঞ্চন, আইসিটি ও প্রচার সম্পাদক আকিবুজ্জামান খন্দকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মিজানুর রহমান, আতাউর রহমান দাদন, মলিনা বেগম পারভীন, হানিফ মিয়া, নাজিবুন্নেছা, মাওলানা নূরুল ইসলাম, শরীফ আহম্মেদ, মাসুদুর রহমান, রবিন সরকার, শামীম ও সেলিম আহম্মেদ।

উপজেলা সুজনের সাবেক সভাপতি আনম তানভীর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। নতুন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল ও ফারুকুজ্জামান, সুজনের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন এবং কোষাধ্যক্ষ প্রদীপ চন্দ্র সরকার।