দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজ ডুবি, নিখোঁজ ২৩

Printed Edition

এএফপি

দক্ষিণ চীন সাগরে ৬২ নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবে যাওয়ার পর থেকে ২৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রোববার সকালে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘খোই গুয়েন ১৮’ নামের মালবাহী জাহাজটি যা ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সঙ্কেত শনাক্ত করে। সিনহুয়া জানায়, এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।