শিক্ষার্থীদের সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়া আরো সহজ করতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬। এই শিক্ষা রোডশো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এবং ১৭ জানুয়ারি ঢাকার শেরাটন হোটেলে। উভয় দিনেই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। এই আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলার সুযোগ পাবেন কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়া। নিজের অ্যাকাডেমিক প্রোফাইল ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন কোর্স ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত, সে বিষয়ে পাবেন তাৎক্ষণিক গাইডলাইন। পাশাপাশি স্কলারশিপ, টিউশন ফি, ভিসা, হেলথ ইন্স্যুরেন্স এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে। এই রোডশোতে অংশ নিচ্ছে গ্র“প অফ এইট বিশ্ববিদ্যালয়গুলোসহ ৩০টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়! অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড ও টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াসহ আরো অনেক নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থাকছে একই ছাদের নিচে। বিজ্ঞপ্তি।



