ক্রীড়া ডেস্ক
আসন্ন ২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কার পরিবর্তে দাসুন শানাকার নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অসুস্থতার কারণে পাকিস্তান সফরে দলকে নেতৃত্ব দিতে পারেননি আসালাঙ্কা। দেশে ফিরে আসেন। তখন দায়িত্ব দেয়া হয় দাসুন শানাকাকে। তবে পাকিস্তান সফর শেষ হলেও ভারত ও শ্রীলঙ্কায় হওয়া টি-২০ বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে শানাকার হাতে।



