কূটনৈতিক প্রতিবেদক
কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জাথনিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশী নাগরিকের লাশ শনাক্ত করা গেছে। এদের মধ্যে চারজন একই পরিবারেথসদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। কলকাতার উপ-হাইকমিশন ইতোমধ্যে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে। তিনি জানান, নিহতদের পরিবার যদি খরচ বহনে সক্ষম না হন, সরকার লাশ ফিরিয়ে আনার খরচ বহন করবে।



