ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে ব্র্যান্ড যুদ্ধও। বিশ্বের দুই ক্রীড়া পোশাক জায়ান্ট নাইকি ও অ্যাডিডাস এবার ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নেমেছে দর্শক মনোযোগ ও বাজার দখলের প্রতিযোগিতায়।
বিশ্বকাপ মানেই গোল, পয়েন্ট আর ট্রফির হিসাব। তবে মাঠের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই চলে, কার প্রচারণা বেশি আলোচনায়, কার পণ্যের বিক্রি বেশি এবং কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছতে পারে। নাইকির প্রচারণা ভিডিও ‘রিপ দ্য স্ক্রিপ্ট’-এ দেখা গেছে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হ্যালান্ড, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লেব্রন জেমসের মতো তারকাদের। অন্য দিকে অ্যাডিডাসের ‘ব্যাকইয়ার্ড লেজেন্ডস’ প্রচারণায় জায়গা পেয়েছেন লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম, লিওনেল মেসি ও জিনেদিন জিদান। এমনকি প্রযুক্তির সহায়তায় ডেভিড বেকহ্যামের উপস্থিতিও দেখানো হয়েছে।



