বগুড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাহী কমিটির সাবেক সদস্য, ল ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি আব্দুস সালাম (৭৬) বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ শুক্রবার বাদ জুমা সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক। জানাজা শেষে তাকে ফুলবাড়ী গোরস্থানে দাফন করা হয়। বগুড়া অফিস। মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি মো: হেদাইতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান আকন্দ, ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম আকন্দ ও সেক্রেটারি সাইফুল ইসলাম।



