অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ময়মনসিংহ সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি মো: আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৬ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি, আমদানি, রফতানি, রেমিট্যান্স সংগ্রহ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



