ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ছোটখাটো ভেদাভেদ ভুলে আলেমদের এক হতে হবে : ড. আ ফ ম খালিদ হোসেন

Printed Edition
চট্টগ্রামে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মাহফিলে বক্তব্য রাখেন ড. আ ফ ম খালিদ হোসেন  : নয়া দিগন্ত
চট্টগ্রামে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মাহফিলে বক্তব্য রাখেন ড. আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাসূল সা:-এর সিরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় ততই আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব কোনো ধর্ম নয়; সিরাতের শিক্ষা বাস্তবজীবনে ধারণ করে আমাদের জীবনধারা পরিবর্তন করতে হবে। বিশেষ করে ইনসাফভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ার লক্ষ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের আয়োজিত আজিমুশশান মিলাদুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য, সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। বিশেষ অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ হজরত শাহ মাওলানা আবদুল হাই নদভী। প্রধান ওয়ায়েজ ছিলেন ঢাকার প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী হাসান ওসামা।

ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, বর্তমানে আমরা পোশাক-আশাকে রাসূলের পরিচয় দিলেও অনেকের অন্তরে রাসূল সা:-এর আদর্শ নেই। রাসূল সা:-এর সীরাত অনুসরণ করলেই কেবল সত্যিকার মুসলিম হওয়া সম্ভব। ঘরে ঘরে কুরআনের তালিম বাড়াতে এবং উম্মাহর ঐক্য জোরদার করতে হবে। দ্বীনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।

মাহফিলে সম্মানিত আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক ভিসি প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার ও ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী, প্রফেসর ড. মাওলানা শফিউল্লাহ কুতুবী এবং আইআইইউসির প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আজহারী।

মাহফিলে সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন বাঁশখালী শেখেরখীলের হজরত শাহ মাওলানা মুহাম্মদ ইছহাক পীর সাহেব, ফিরোজশাহ্ কলোনী বড় মাদরাসা হজরত মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম পীর সাহেব, দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদিস হজরত মাওলানা মকছুদ আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হজরত মাওলানা এ বি এম ছিদ্দীকুল্লাহ, হজরত মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী, হজরত মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, গারাঙ্গিয়া পীর সাহেব হজরত শাহ মাওলানা আনোয়ারুল হক মজিদী, হজরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক, প্রফেসর মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী, হজরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ পীর সাহেব, চরকানাই, পটিয়া, হজরত শাহ মাওলানা মুনিরুল মান্নান কুতুবী শাহজাদা, কুতুবদিয়া, প্রফেসর ড. মাওলানা নেজাম উদ্দিন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হজরত মাওলানা মুহাম্মাদ মুহসিন ভূইয়া এবং হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক প্রমুখ।