বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের উমরা বিজয়ী নাজিফা খান গতকাল ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ওমরার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায় বেলায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজিফা খান। তিনি এই পবিত্র সফরের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের হেড অব কনভেনর সিয়াম বিন আসাদ। তিনি নাজিফা খান ও তার পরিবারের শুভকামনা জানান এবং তরুণ প্রজন্মকে মহানবী সা:-এর সুন্নাহ ও জীবনের আদর্শে উদ্বুদ্ধ করতে সিরাত অলিম্পিয়াডের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



