চুনতীর সিরাতুন্নবী সা: মাহফিলে বক্তারা

কুরআনের নির্দেশনা মেনে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব

Printed Edition

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা:-এর ৪র্থ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চুনতীর শাহ্ মঞ্জিল সিরাত ময়দানে বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ও মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় এতে আলোচনা করেন মাওলানা আবদুল জব্বার মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কাজী মাওলানা বদরুদ্দিন সাদী, দরবেশহাট মাওলারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের পরিচালক মাওলানা মোস্তফা নুরী এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা আবুল কালাম। আলোচকরা বলেন, কুরআনের নির্দেশনা ও মহানবী হজরত মুহাম্মদ সা:-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়াই মুমিনের প্রধান দায়িত্ব। মুমিনের পরিচয় শুধু মুখের দাবিতে নয়; বরং তার চরিত্র, আমল ও দৈনন্দিন জীবনাচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহে আলম এবং বনফুল প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুশ শুকুর। এ সময় আরো উপস্থিত ছিলেন মোতাওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আবু তাহের, ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, এইচ. এম. মাহাবুবুল হক। আনজুমান-ই-তোলাবায়ে সাবেকীন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সহসভাপতি মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও শাহরিয়ার ফাহিম। পরে নাতে রাসূল সা: পরিবেশন করেন আ. ফ. ম. মছিবাহ, মুহাম্মদ ফখরুদ্দিন রাজি ও মুহাম্মদ আনিসুর রহমান। বিজ্ঞপ্তি।