পূবালী ব্যাংক পিএলসি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধুমতি অডিটোরিয়ামে আয়োজিত এক্সক্লুসিভ এই কার্ড উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মালিক) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এই চুক্তির অধীনে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সব এমপ্লয়ী ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং পূবালী ব্যাংক পিএলসির লোগো সংবলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের ক্লদ লরেক্স, পূবালী ব্যাংক পিএলসির ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো: শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখার প্রধান মো: শাফায়েত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



