ক্রীড়া প্রতিবেদক
প্যারাগন ডেইরি দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল টিকে থাকার লড়াইয়েও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ইলিয়াস আহমেদ স্মৃতি সংসদ। কমলাপুর স্টেডিয়ামে তাদের ২-১ গোলে জয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিজয়ী দলের সৌরভ ও শিমুল গোল করেন। ভিক্টোরিয়ার গোলাদাতা রাব্বী। অন্য ম্যাচে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ১-১ গোলে ড্র করেছে জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের সাথে। ঝটিকার আকাশ দাস এবং জাবিদ আহসানের নাঈম গোল করেন।



