ভারতে আন্তর্জাতিক সম্মেলনে প্রফেসর ড. শাহজাহান খানের আজীবন সম্মাননা লাভ

Printed Edition
ভারতে আন্তর্জাতিক সম্মাননা পদক গ্রহণ করছেন প্রফেসর ড. শাহজাহান খান :  পিআইডি
ভারতে আন্তর্জাতিক সম্মাননা পদক গ্রহণ করছেন প্রফেসর ড. শাহজাহান খান : পিআইডি

ভারতের দিল্লির নিকটবর্তী রোহতাকে অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিলায়েবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের নবম আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভিসি অ্যামেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানকে সংস্থাটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।

এই সম্মাননা তার দীর্ঘ অ্যাকাডেমিক যাত্রায় গবেষণা, আন্তর্জাতিক খ্যাতি, নেতৃত্ব, উদ্ভাবনী কাজ এবং পরিসংখ্যান ও ডাটা সায়েন্সে বৈশ্বিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে হরিয়ানা প্রদেশের শিক্ষামন্ত্রী শ্রী মহাপাল ধান্দা এবং আইএআরএস-এর সভাপতি অধ্যাপক এস সি মালিক এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রফেসর খানের হাতে তুলে দেন।

প্রফেসর খান সম্মেলনে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে উবপরংরড়হ ভৎড়স উধঃধ-টংব ধহফ অনঁংব ড়ভ ঝঃধঃরংঃরপং রহ জবংবধৎপয, উবাবষড়ঢ়সবহঃ ধহফ চঁনষরপ উবপরংরড়হং শীর্ষক একটি কী-নোট বক্তৃতা উপস্থাপন করেন।

পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, ‘এই সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী এবং যেসব প্রতিষ্ঠান আমাকে সবসময় সহযোগিতা করেছে তাদের সম্মিলিত অবদানের প্রতিফলন।’ বিজ্ঞপ্তি।