লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যা এবং পরবর্তীতে প্রশাসনের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্য আসাদুল হাবীব দুলু।
গতকাল বৃহস্পতিবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর পরিবারের সাথে সাাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ত্রাণমন্ত্রী বলেন, নন্দিনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা হবে। একই সাথে প্রশাসনের ওপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদেরও আইনের আওতায় আনা হবে। সরকার আইনের শাসনে বদ্ধপরিকর এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
এ সময় মন্ত্রী নিহত শিশুর বাবা নলিনী কান্ত বর্মন ও মা সাবিত্রী রানীর প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। নিহত নন্দিনীর বাবা আসামিদের দ্রুত বিচার দাবি করেন।
এদিকে নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আদালত তাকে ও তার বাবা রঞ্জিত কুমারকে কারাগারে পাঠিয়েছেন। অন্যদিকে, প্রশাসনের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পে দায়ের করা দু’টি পৃথক মামলায় প্রায় এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।



