সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ভাতিজা রিশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ টাঙ্গাইলের মির্জাপুরে নেয়া হবে, সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিসমত খন্দকারের মৃত্যুতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



