বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির স্পন্সর পরিচালক ফিরোজুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং একজন পিএমজেএফ লায়ন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জনাব রহমান দীর্ঘ ৩১ বছর ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (পাঁচবার) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী জনাব রহমান প্রায় ৪২ বছর ঢাকায় ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে অবস্থিত ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞপ্তি।



