বাণিজ্যমেলায় ভিশন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

Printed Edition

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীদের জন্য বিশাল ছাড় ও নতুন পণ্যের সমাহার নিয়ে অংশগ্রহণ করছে ভিশন ইলেকট্রনিকস। এবারের মেলায় একমাত্র ইলেকট্রনিকস পণ্যের প্যাভিলিয়ন থেকে পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

মেলার মূল ভবনের ৪৬ নম্বর ভিশন ইলেকট্রনিকসের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন সাজানো হয়েছে প্রায় ৩০০টি ইলেকট্রনিকস পণ্য দিয়ে। এর মধ্যে মেলা উপলক্ষে ২০টিরও বেশি পণ্য প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে, যা আধুনিক প্রযুক্তি ও ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে আনা হয়েছে। ভিশন ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, ‘বাণিজ্য মেলা ভিশন ইলেকট্রনিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এবারের মেলায় আমরা দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি নতুন ও আধুনিক প্রযুক্তির পণ্য তুলে ধরেছি।